ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে শিক্ষকের মৃত্যু

পাবনা প্রতিনিধি
১২ জুলাই ২০১৯, ১১:৩৬আপডেট : ১২ জুলাই ২০১৯, ১১:৪৫

সিরাজুল ইসলাম বাবু পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবুর (৪৫) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বাঘইল দোতলা সাঁকো এলাকায় এ ঘটনা ঘটে।

সিরাজুল ইসলাম বাবু বাঘইল এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে ও পাকশী ইউনিয়নের বাঘইলে চাইল্ড কেয়ার গার্টেনের স্কুলের পরিচালক।

স্থানীয়রা জানান, সকালে ট্রেনে কাটা পড়া শিক্ষক বাবুর মরদেহ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে (জিআরপি) খবর দেয় স্থানীয়রা। পরে রেলওয়ে থানার পুলিশ লাশটি উদ্ধারে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবির দত্ত জানান, ‘কীভাবে ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম