গোপালগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত দুই

গোপালগঞ্জ প্রতিনিধি
১২ জুলাই ২০১৯, ১৪:৫০আপডেট : ১২ জুলাই ২০১৯, ১৪:৫৮

গোপালগঞ্জে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল গোপালগঞ্জে কাশিয়ানীতে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (১২ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শালনগর গ্রামের সাদ্দাম হোসেন (৩০) ও মনির মিয়া (৩২)।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, মোটরসাইকেলে করে গোপালগঞ্জ থেকে নড়াইলের লোহাগড়া যাচ্ছিলেন সাদ্দাম হোসেন ও মনির মিয়া। রাস্তায় কাশিয়ানী উপজেলার চাপ্তা এলাকায় গোপালগঞ্জগামী একটি দ্রুতগতির মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় কিছু সময়ের জন্য মহাসড়কের ওই স্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিলো। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

/এফএস/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান