মেধা-যোগ্যতায় রংপুরে পুলিশে চাকরি পেলেন ২৮৬ জন

রংপুর প্রতিনিধি
১৩ জুলাই ২০১৯, ১০:০৪আপডেট : ১৩ জুলাই ২০১৯, ১০:১৮

কনস্টেবল পদে চাকরিপ্রাপ্তরা টাকা নয়, মেধা ও যোগ্যতায় এবার রংপুরে পুলিশ কনস্টেবল পদে ২৮৬ জন চাকরি পেয়েছেন। এদের মধ্যে এতিম, অটোচালক, আদিবাসী ও দরিদ্র পরিবারের সদস্যরা আছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) এ ফলাফল ঘোষণা করা হয়।

টাকা ছাড়া পুলিশে চাকরি পেয়েছেন আব্দুল ওয়াদুদ। তিনি বলেন, ‘ছোট বেলায় মা-বাবা মারা গেছেন। রংপুর নগরীর মর্ডান মোড়ে একটি এতিমখানায় বড় হয়েছি। সেখানে লেখাপড়া করেছি। পুলিশে চাকরি পাওয়ার কথা কখনও কল্পনাই করিনি। কারণ ঘুষ ছাড়া আজকাল চাকরি পাওয়া যায় না। কিন্তু এবার মেধা আর যোগ্যতার মূল্যয়ান করায় চাকরি পেয়েছি।’

একই কথা বলেন রংপুরের পীরগঞ্জের আদিবাসী পল্লীর মেয়ে তনু মরমু। তিনি বলেন,  ‘এইচএসসি পর্যন্ত লেখাপড়া করছি। আমরা তিনবেলা খেতে পারি না। চাকরির জন্য টাকা দেবো কোত্থেকে? আমার মা-বাবা বলেছিলেন, টাকা ছাড়া চাকরি হবে না তোর। আমিও কল্পনা করিনি চাকরি হবে। মেধা আর যোগ্যতার মূল্যায়ন বিচারে এবার চাকরি নিজেকে গর্বিত মনে হচ্ছে।’

অটোচালক আরিফ বলেন, ‘আমি রংপুর সদর উপজেলার পাগলাপীর এলাকায় অটো চালাতাম। আমার আয় দিয়ে পরিবারের সংসার চলতো। অনেক কষ্টে লেখাপড়া করেছি। অনেকদিন পর মেধা আর যোগ্যতার মূল্যায়ন করা হয়েছে। এ ধারা অব্যাহত থাকুক।’

এ বিষয়ে রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন,  ‘এবার শারীরিক, মৌখিক ও লিখিত পরীক্ষা দিয়ে ২৮৬ জন চাকরি পেয়েছেন। কাউকেও ১০৩ টাকার বেশি দিতে হয়নি। যোগ্যরা চাকরি পাওয়ায় আমরাও খুশি।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম