ফয়’স লেকের পাশে আবাসিক হোটেলে আগুনে নিহত এক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ জুলাই ২০১৯, ১৩:২৬আপডেট : ১৩ জুলাই ২০১৯, ১৩:৩৫

চট্টগ্রাম চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ফয়’স লেক এলাকায় একটি আবাসিক হোটেলে আগ্নিকাণ্ডে খোকন দত্ত (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  শনিবার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে স্বর্ণালী নামের একটি হোটেলে এ অগ্নিকাণ্ড ঘটে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি এ তথ্য জানিয়েছেন।

নিহত খোকন দত্ত আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের বাসিন্দা মনরঞ্জন দত্তের ছেলে।  তিনি দীর্ঘদিন ধরে ওই হোটেলে ওয়ার্ড বয়ের কাজ করতেন।

পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বাংলা ট্রিবিউনকে জানান, ‘সকাল সাড়ে ৯টার দিকে ওই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে খোকন দত্তের মরদেহ উদ্ধার করে। তার লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, ‘অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি এগুলো নিরূপন করা হয়নি। তদন্ত করে এ বিষয়ে প্রতিবেদন দেওয়া হবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম