মৌলভীবাজারে বন্যায় ১৩৩ হেক্টর জমির আউশ ক্ষতিগ্রস্ত

মৌলভীবাজার প্রতিনিধি
১৩ জুলাই ২০১৯, ১৫:১৮আপডেট : ১৩ জুলাই ২০১৯, ১৫:২৩

নদীর পানি উপচে ফসলি জমি তলিয়ে গেছে অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে মনু ও ধলাই নদীর পানি বেড়ে যাওয়ায় শনিবার (১৩ জুলাই) দুপুর পর্যন্ত মৌলভীবাজার জেলায় ১৩৩ হেক্টর আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর বলছে, পানিতে ডুবে মৌলভীবাজার সদর উপজেলায় ৮ হেক্টর ও কমলগঞ্জ উপজেলায় ১২৫ হেক্টর আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিদফতরের উপ-পরিচালক কাজী লৎফুল বারী বলেন,‘মৌলভীবাজার জেলায় ৫৩ হাজার ১০ হেক্টর আউশ ধান চাষ করা হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) মধ্য রাত থেকে মনু ও ধলাই নদীর পানি বিপদসীমা অতিক্রম করে। এতে কমলগঞ্জের রামপাশা এলাকায় ধলাই নদীর বাঁধের ২০ ফুট জায়গা ভেঙে পানি ঢোকে। এতে ১২৫ হেক্টর আউশের ক্ষতি হয়। এছাড়া মৌলভীবাজার সদর উপজেলায় ছড়ার পানি ঢুকে ৮ হেক্টর আউশের ক্ষতি হয়েছে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম