জনসেবার লক্ষ্যে দায়িত্ব পালন করতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৯, ১৮:৪৬আপডেট : ১৪ জুলাই ২০১৯, ১৯:৫৬

জনসেবার লক্ষ্যে দায়িত্ব পালন করতে হবে : প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘সর্বদা জনসেবার মানসে দায়িত্ব পালন করতে হবে। সরকারি দায়িত্ব পালনে দেশ ও দেশের জনগণের কথা সবার আগে ভাবতে হবে।’

শনিবার মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর রবিবার (১৪ জুলাই) সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কথা বলেছেন তিনি।

এসময় ইমরান আহমদকে মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীনস্থ দফতর/সংস্থার কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘২০২০ সাল এবং ২০২১ সাল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ২০২০ সালে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হবে। এর আগেই আমাদের অনেক কিছু অর্জন করতে হবে। রেমিটেন্স বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করতে হবে।’

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ অর্জনে সকলকে যথাযথ ভূমিকা পালন করতে হবে।’

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহান বলেন, ‘সরকারের ভিশন বাস্তবায়নে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অঙ্গীকারবদ্ধ।’

এ সময় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, মো. নাজীবুল ইসলাম, সাবিহা পারভীন, বিএমইটি’র অতিরিক্ত মহাপরিচালক শেখ মো. রফিকুল ইসলাম, প্রবাসী কল্যাণ ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবীনসহ মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীন দফতর ও সংস্থার কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

/এসও/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম