চাটমোহরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে যুবক আটক

পাবনা প্রতিনিধি
১৪ জুলাই ২০১৯, ২১:২৯আপডেট : ১৪ জুলাই ২০১৯, ২২:৩৮

চাটমোহরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে যুবক আটক পাবনার চাটমোহরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সেলিম হোসেন (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (১৪ জুলাই) দুপুরে তাকে আটক করা হয়। আটক সেলিম উপজেলার বিলচলন ইউনিয়নের সোনাহারপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলামের ছেলে।

চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

লিখিত অভিযোগ থেকে জানা গেছে, ২ জুলাই মঙ্গলবার দুপুরে ওই গৃহবধূ বাড়িতে একা ছিলেন। এই সুযোগে প্রতিবেশী সেলিম বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে। তখন গৃহবধূর চিৎকারে লোকজন ছুটে এলে সেলিম পালিয়ে যায়। বিষয়টি কাউকে না জানাতে গৃহবধূর পরিবারকে চাপ দেয় এলাকার প্রধানরা ও সেলিমের পরিবার। তারা এর সুষ্ঠু বিচারের আশ্বাস দেয়। ১৫ দিন পার হলেও বিচার না পেয়ে রবিবার দুপুরে সেলিমকে আসামি করে থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়।

চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগ পাওয়ার পরেই অভিযান চালিয়ে অভিযুক্ত সেলিম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য গৃহবধূকে সোমবার পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম