ডাম্পিং স্টেশনে মিললো নারীর ৬ টুকরো লাশ

সাভার প্রতিনিধি
১৫ জুলাই ২০১৯, ১৯:৪৪আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১৯:৪৫

সাভার

সাভারে ঢাকা সিটি করপোরেশনের ডাম্পিং স্টেশন থেকে এক নারীর ৬ টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুলাই) দুপুরে বলিয়ারপুর এলাকায় পলিথিনে মোড়ানো অবস্থায় লাশের টুকরাগুলো উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, নিহত ওই নারীর বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরের দিকে বলিয়ারপুর এলাকায় মাথা ও হাত পা বিহীন এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে । পরে একই স্থানে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ওই নারীর শরীরে বাকি অংশসহ ৬ টুকরো দেহাবশেষ উদ্ধার করা হয় ।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ওই নারীকে দুই-তিন দিন আগে হত্যার পর লাশ ফ্রিজে রাখা হয়েছিল। পরে লাশটি গুম করার জন্য রাজধানীর ভেতরের কোনও ময়লার স্তুপে লুকিয়ে রাখা হয়। এরপর সিটি করেপোরেশনের ময়লাবাহী গাড়ির সঙ্গে বলিয়াপুর এলাকার ডাম্পিং স্টেশনে চলে আসে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হবে হলেও তিনি জানান।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম