কক্সবাজারে উদ্ধার গুলিবিদ্ধ দুই যুবকের মৃতদেহ শনাক্ত

কক্সবাজার প্রতিনিধি
১৫ জুলাই ২০১৯, ২২:১৫আপডেট : ১৫ জুলাই ২০১৯, ২২:১৬

কক্সবাজার

কক্সবাজারের কলাতলী থেকে দুই গুলিবিদ্ধ মৃতদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। এরা হলো রাজধানী ঢাকার শান্তিরবাগ সত্তর মসজিদ রোড এলাকার আব্দুল আজিজের ছেলে বাবু আহমদ রাজ (৩১) ও নীলক্ষেত এলাকার সোনা মিয়ার পুত্র শুক্কুর আলী (৩১)।

এদের মধ্যে বাবু আহমদ রাজের বিরুদ্ধে মাদক আইনে ৪টি ও শুক্কুর আলীর  বিরুদ্ধে ৮টি এবং অস্ত্র আইনে একটি মামলা রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফ উল্লাহ।

এর আগে, দুপুর ১২টার দিকে কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের কাটা পাহাড় থেকে এই মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ৪শ’ ইয়াবা, ২টি অস্ত্র ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, উদ্ধার হওয়া মৃতদেহগুলোর তাৎক্ষনিক পরিচয় শনাক্ত করা না গেলেও বিকালে আমরা তাদের পরিচয় নিশ্চিত হয়েছি। মরদেহ দু’টি এখনও ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার রহস্য জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে, মাদক বিক্রির টাকার ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ে তারা মারা গেছেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম