গত ৪ দিনে কুড়িগ্রামে বন্যায় এক প্রতিবন্ধীসহ ৪ শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
১৬ জুলাই ২০১৯, ০০:০৪আপডেট : ১৬ জুলাই ২০১৯, ০০:০৬

কুড়িগ্রাম কুড়িগ্রামে চলমান বন্যায় গত চার দিনে এক প্রতিবন্ধী শিশুসহ মোট চার শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন জানান, সোমবার (১৫ জুলাই) দুপুরে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া চিলমারী উপজেলায় বন্যার পানিতে ডুবে গত ১২ জুলাই দুই শিশু এবং ১৪ জুলাই এক শিশুর মৃত্যু হয়।

সোমবার নিহত হওয়া শিশুটি প্রসঙ্গে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন জানান, দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ব্যাপারীপাড়া গ্রামের মাহবুব আলীর ছেলে হাবিবুল্লাহ (৬) বাড়ির পেছনে অন্য এক শিশুসহ খেলতে গিয়ে বন্যার পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম