পানির চাপ কমাতে খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট

রাঙামাটি প্রতিনিধি
১৭ জুলাই ২০১৯, ০৪:৫৫আপডেট : ১৭ জুলাই ২০১৯, ০৫:১৬

কাপ্তাই বাঁধের জলকপাট খুলে দেওয়া হয়েছে গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাধার রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে অস্বাভাবিকভাবে পানি বেড়েছে। মাত্রাতিরিক্ত বৃষ্টি ও ঢলের পানির চাপ কমাতে মঙ্গলবার (১৬ জুলাই) রাত আটটার দিকে কাপ্তাই বাঁধের সব ক’টি জলকপাট খুলে দেয় কর্তৃপক্ষ। এদিকে বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়ায় কর্ণফুলী নদী তীরবর্তী এলাকাসহ চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও রাউজান উপজেলার বেশকিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। মূলত বাঁধের পানি নামতে শুরু করলে রাঙ্গুনিয়া ও রাউজান উপজেলার নিচু এলাকা ডুবে যেতে পারে।

কাপ্তাই বাঁধের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট দিয়ে ৯ হাজার কিউসেকের পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু রেখে টারবাইনের মাধ্যমে প্রতি সেকেন্ডে আরও ২৪ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিগর্মন করা হচ্ছে। বর্তমানে কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্রের চারটি ইউনিটে সর্বোচ্চ ১৬৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে।

কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের জানিয়েছেন, ‘মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৬ দশমিক ৩০ এমএসএল (মিনস সি লেভেল)। স্বাভাবিকের চেয়ে প্রায় ১৯ দশমিক ৯ ফুট বেশি পানি থাকায় নিগর্মন পথ খুলে দিয়ে পানির চাপ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢল নামতে থাকায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ক্রমান্বয়ে বেড়েই চলছে।’

তিনি আরও জানান, পানির স্তর বাড়ায় বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। পাঁচটি ইউনিট চালু করা হলেও মঙ্গলবার বিকেলে যান্ত্রিক ত্রুটির কারণে চারটি ইউনিট বর্তমানে সচল আছে।

উল্লেখ্য, রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীকে ঘিরে কৃত্রিম এই বাঁধটি। ১৯৫৭ সালে তৎকালীন পাকিস্তান সরকারের আমলে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে কাপ্তাই বাঁধ নির্মাণকাজ শুরু হয়। ১৯৬২ সালে এর নির্মাণ শেষ হয়। এ বাঁধে ১৬টি জলকপাট সংযুক্ত ৭৪৫ ফুট দীর্ঘ একটি পানি নির্গমন পথ রয়েছে। ১৬টি জলকপাট প্রতি সেকেন্ডে ৫ লাখ ২৫ হাজার কিউসেক ফিট পানি নির্গমন করতে পারে।

 

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম