ঝালকাঠিতে মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন আমু

ঝালকাঠি প্রতিনিধি
১৮ জুলাই ২০১৯, ১৭:১৪আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৭:৪৬

মাছের পোনা অবমুক্ত করছেন আমির হোসেন আমু ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন ঝালকাঠি সদর আসনের এমপি ও শিল্প মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু।

এ সময় তিনি বলেন, ‘দেশকে গড়ার জন্য সরকারের আইনই যথেষ্ট। কিন্তু শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা বলেই মানবতা এবং মানুষের প্রতি ভালোবাসার কারণে মাছ ধরার নিষিদ্ধ সময়ে জেলেদের ৪০ কেজি করে চাল সহায়তা দিয়ে আসছেন।’

এ উপলক্ষে শহরে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেলোয়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আমির হোসেন আমু।

এ সময় উপস্থিত ছিলেন– জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

অনুষ্ঠান শেষে আমির হোসেন আমু জেলার সফল মৎস্যজীবীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম