রাবিতে মাদক সেবনের দায়ে তিন বহিরাগত আটক

রাবি প্রতিনিধি
২০ জুলাই ২০১৯, ২০:৩৩আপডেট : ২০ জুলাই ২০১৯, ২০:৩৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশ্যে মাদক সেবনরত অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে তিন বহিরাগত যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল মাঠ থেকে তাদের আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

মতিহার থানার ডিউটি অফিসার কাজল রেখা বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলো- পবা উপজেলার হরিয়ান দহপাড়ার জাহাঙ্গীর সরকারের ছেলে এজাজ আহমেদ, হরিয়ান পুর্বপাড়ার শাজাহানের ছেলে শাহিনুর ও নগরীর নতুন বুধপাড়া এলাকার মোয়াজ্জেমের ছেলে মাহফুজ আহমেদ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ছুটির দিন থাকায় ক্যাম্পাসে কারও তেমন উপস্থিতি ছিল না। আটক যুবকরা বেলা সোয়া এগারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুল মাঠের এক কোণে বসে গাঁজা সেবন করছিলেন। খবর পেয়ে ক্যাম্পাসের টহল পুলিশ ও মতিহার থানা পুলিশ তাদের আটক করে। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরের অনুমতি নিয়ে তাদের থানায় নিয়ে যায় পুলিশ।

প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘ক্যাম্পাসে মাদক সেবনকালে তিন জনকে আটক করে মতিহার থানা পুলিশ। বিষয়টি আমাকে অবহিত করলে আমি আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘তাদের আটকের পর দুপুরেই আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক