সুস্থ আছে নৌকায় জন্ম নেওয়া শিশু ‘বন্যা’

গাইবান্ধা প্রতিনিধি
২১ জুলাই ২০১৯, ০৬:১৩আপডেট : ২১ জুলাই ২০১৯, ০৬:১৫

 

 চারদিকে থই থই পানি। বন্যার পানিতে তলিয়েছে মাঠ-ঘাট ও প্রান্তর। এরই মধ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে নৌকায় জন্ম নেয় শিশু ‘বন্যা’। তবে জন্মের পর সে ও তার মা শিউলি বেগম সুস্থ আছেন। গত ছয় দিন ধরে জন্ম নেওয়া শিশুটিকে নিয়ে স্বামীর বাড়িতেই আছেন শিউলি বেগম। শনিবার (২০ জুলাই) বিকালে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. আশরাফুজ্জামান সরকার মা ও শিশুকে দেখতে যান।

এরআগে, মঙ্গলবার (১৫ জুলাই) সকালে নৌকায় করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে সন্তানের জন্ম দেন শিউলি বেগম। শিউলি বেগম সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড ভাটি বোচাগাড়ি গ্রামের কফিল উদ্দিনের স্ত্রী।

মেডিক্যাল অফিসার ডা. আশরাফুজ্জামান সরকার জানান, নৌকায় সন্তান জন্মের বিষয়টি তাদের কেউ জানায়নি। তবে দুর্গত এলাকায় জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করা মেডিক্যাল টিম ও সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছোলায়মান আলী শনিবার সকালে বিষয়টি জানতে পারেন। পরে দুপুরে সিনিয়র সহকারী দুই নার্সকে নিয়ে প্রসূতি শিউলি বেগমের বাড়িতে পৌঁছান ডা. আশরাফুজ্জামান। সেখানে পৌঁছে মা ও শিশুর শারীরিক অবস্থার খোঁজ নেন তারা।

ডা. আশরাফুজ্জামান বলেন, বর্তমানে শিশুটি ও তার মায়ের কোনও সমস্যা নেই। দু’জনই সুস্থ আছেন। পানি ও ঠাণ্ডা থেকে দূরে থাকতে শিউলি বেগমকে পরামর্শ দেওয়া হয়েছে। শিউলি বেগম ও শিশুটি যাতে সুস্থ থাকে সেজন্য সার্বক্ষণিক খোঁজ নেওয়া ও প্রয়োজনে চিকিৎসা সেবা দেওয়া হবে।

কাপাসিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য রেজাউল ইসলাম বলেন, শিউলি বেগমের প্রসব বেদনা ওঠার পর তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বন্যার কারণে নৌকায় করে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল পরিবারের সদস্যরা। তবে পথে নৌকাতেই শিশু সন্তানের জন্ম দেয় শিউলি। বন্যার সময় নৌকাতে শিশুর জন্ম হওয়ায় পারিবারিকভাবে তার নাম রাখা হয় বন্যা।

এদিকে, শিশুটির জন্মে খুশি বাবা কফিল উদ্দিন ও মা শিউলি বেগমসহ পরিবারের লোকজন। তবে বন্যার মধ্যে এবং চিকিৎসক-ওষুধ ছাড়াই শিশুর জন্ম হওয়ায় কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন বাবা কফিল উদ্দিন। শিশুটি সুস্থভাবে বড় হোক এবং যেকোনও সমস্যা হলে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দাবি তাদের।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সোলায়মান আলী জানান, বর্তমানে শিশু সন্তান ও মা শিউলি বেগম সুস্থ আছেন। তাদের চিকিৎসা সেবা নিশ্চিতসহ সার্বিক খোঁজখবর রাখা হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম