যশোরে মাদকদ্রব্যসহ আটক ২

যশোর প্রতিনিধি
২১ জুলাই ২০১৯, ১২:০৯আপডেট : ২১ জুলাই ২০১৯, ১২:১৪

আটক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খুলনা ব্যাটালিয়ন-২১ এর সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৩২৯ বোতল ফেনসিডিল, এক বোতল ভারতীয় মদ, ১০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে।

শনিবার (২০ জুলাই) রাতে যশোরের শার্শা ও বেনাপোলের বিভিন্ন স্থান থেকে তাদের আটক ও মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানিয়েছেন খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) পরিচালক ইমরান উল্লাহ সরকার।

রবিবার (২১ জুলাই) সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ জুলাই রাতে বিজিবির টহল দল বেনাপোল থানার দৌলতপুর গ্রামের কামারবাড়ি মাঠ থেকে তৌহিদুল ইসলাম (১৫) নামে এক কিশোরকে আটক করে। এসময় তার কাছ থেকে দুই বোতল ফেনসিডিল এবং এক বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই রাতে রুদ্রপুর বিওপি’র টহল দল শার্শা উপজেলার রুদ্রপুর এলাকা থেকে আটক করে রাশেদুল ইসলাম (২৪) নামে এক তরুণকে। তার কাছ থেকে উদ্ধার হয় ১০ পিস ইয়াবা। এছাড়া, বালুরমাঠ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩০ বোতল ও বারপোতা এলাকা থেকে উদ্ধার হয় ১৯৭ বোতল ফেনসিডিল।

জব্দ করা মাদকদ্রব্যসহ আটক দুজনকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম