মনপুরায় কোস্টগার্ডের অভিযান, ৩ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

ভোলা প্রতিনিধি
২১ জুলাই ২০১৯, ১৬:১৪আপডেট : ২১ জুলাই ২০১৯, ১৬:২৩

মনপুরায় কোস্টগার্ডের অভিযান, ৩ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

ভোলার মনপুরার কলাতলী ও ঢালচর মধ্যবর্তী মেঘনায় অভিযান চালিয়ে প্রায় তিন লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। রবিবার (২১ জুলাই) সকালে এই অভিযান চালানো হয়।

পরে সব কারেন্ট জাল উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামে মেঘনা নদীর তীরে এনে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দেয় কোস্টগার্ড। পুড়িয়ে দেওয়া জালের আনুমানিক মূল্য এক কোটি টাকা।

খোঁজ নিয়ে জানা যায়, হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট থেকে যাত্রীবাহী লঞ্চে করে মনপুরা আসার পথে সুর্যমুখী ঘাটের নাসিম মাঝি ও রিজির খালের ছালাউদ্দিন মাঝির নতুন কারেন্ট জাল কোস্টগার্ড জব্দ করে।

এই ব্যাপারে মনপুরা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো. আব্দুল আলীম (সিপিও) জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢালচর ও কলাতলী চরের মধ্যবর্তী মেঘনায় বোট থেকে তিন বস্তা নতুন কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার সর্বোচ্চ পর্বতের চূড়ায় উড়বে বাংলাদেশের পতাকা
রাশিয়ার সর্বোচ্চ পর্বতের চূড়ায় উড়বে বাংলাদেশের পতাকা
সারাভানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইরানি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ
সারাভানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইরানি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ
হাসিনার শেখ সেলিম চমকের আড়ালে ঘনীভূত সংকট
হাসিনার শেখ সেলিম চমকের আড়ালে ঘনীভূত সংকট
মা হলেন লেডি গাগা
মা হলেন লেডি গাগা
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের