পেটে ২৮২০ পিস ইয়াবা, শাহজালালে এপিবিএনের অভিযানে আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২৫, ১৩:০০আপডেট : ১৬ মে ২০২৫, ১৩:০০

বিমানযাত্রী বেশে পেটে ইয়াবা বহনকালে ২ হাজার ৮২০ পিস ইয়াবাসহ হোছন আহমদ (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার (১৬ মে) রাজধানীর বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার রাকিবুল হাসান জানান, বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ একটি ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে হোছন আহমদকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা ভবনের উত্তর পাশের এলাকা থেকে আটক করা হয়। তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হলে সে পাকস্থলিতে ইয়াবা পরিবহনের বিষয়টি নিশ্চিত করে সে। এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তার পেটে ডিম্বাকৃতির ৩০টি বস্তু পান। পরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে পায়ুপথ দিয়ে কসটেপে মোড়ানো ৩০টি পোটলা বের করা হয়। এগুলো খুলে মোট ২ হাজার ৮২০ পিস ইয়াবা পাওয়া যায়।

হোছন আহমদ দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সঙ্গে যুক্ত বলে জানান রাকিবুল হাসান। তিনি বলেন, সম্প্রতি এয়ারপোর্ট আর্মড পুলিশের হাতে কয়েকটি পৃথক অভিযানে ১৬ হাজারের বেশি ইয়াবাসহ পাঁচ জন মাদক ব্যবসায়ীকে আটক হয়।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার অনীতা রানী সূত্রধর জানান, আগের তুলনায় ইদানিং বিমানবন্দর ব্যবহার করে মাদক পরিবহনের তৎপরতা বেশি দেখা যাচ্ছে। আমরা বিমানবন্দর ঘিরে সব অপরাধ কার্যক্রম রোধে সচেষ্ট আছি।

/আইএ/আরকে/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম