মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যায় ছয় কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত

মৌলভীবাজার প্রতিনিধি
২১ জুলাই ২০১৯, ১৭:২৮আপডেট : ২১ জুলাই ২০১৯, ১৭:৩৭

মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যায় ছয় কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় এলজিইডির বেশ কয়েকটি সড়ক মিলে মোট ছয় কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

কমলগঞ্জ উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, কয়েকদিনের বন্যায় সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভানুগাছ বাজার ভায়া চৈতন্যগঞ্জ মেইন সড়কের রামপাশা এলাকায় পানি তোড়ে ১০০ মিটার রাস্তা সম্পূর্ণ ভেঙে যায়। এতে তিনটি গ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ভানুগাছ থেকে সরই বাড়ি রাস্তার ৯০০ মিটার,আদমপুর জিসি ভানুগাছ জিসি ভায়া ইসলামপুর রাস্তা ২০০ মিটার, আদমপুর আদকানী বাজার ভায়া কাউয়ারগলা রাস্তা ৪০০ মিটার, আদমপুর ইউপি অফিস ভায়া ভানুবিল জাঙ্গালিয়া মঙ্গলপুর রাস্তা এক কিলোমিটার, গোলেও হাওর ইসলামপুর অফিস রাস্তা ১০০ মিটার, আলীনগর চৌমুহনী ভায়া পুর্বকালিপুর  ২০০ মিটার রাস্তাসহ পুরো উপজেলায় সাড়ে ৬ কিলোমিটার সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

তবে বরাদ্ধ পেলে শিগগিরই কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় এলজিইডি কার্যালয়। 

এছাড়াও, বন্যার পানিতে সড়কের বিভিন্ন অংশে বিশাল গর্ত দেখা দেওয়ায় বন্যা আক্রান্ত এলাকায় রাস্তাগুলোয় যান চলাচলে বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে যানবাহন চলাচলে ও পথচারী মানুষের  মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ‘বন্যায় ৬ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এতে নিমার্ণ ব্যয় দেড় কোটি টাকা হিসাব করা হয়েছে। দিন দিন ক্ষতির পরিমাণ বাড়ছে।তবে বরাদ্ধ পেলে এসব ভাঙাচোরা রাস্তার কাজ শুরু হবে।’

কমলগঞ্জ ইউএনও আশেকুল হক বলেন, ‘বন্যায় উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক ভেঙে গেছে। কোনও কোনও জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকা চলছে। বরাদ্ধ পেলে খুব শিগগিরই কাজ শুরু হবে।’

তিনি আরও বলেন, ‘বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে এখন পর্যন্ত  ৬২ মেট্রিক টন চালের মধ্যে ৫২ মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে। নগদ এক লাখ টাকা বরাদ্দ হয়েছে। আরও ১০ মেট্রিক টন চাল পর্যায়ক্রমে বিতরণ করা হবে।’

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম