প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ জানাতে পায়ে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফ যাত্রা

পঞ্চগড় প্রতিনিধি
২১ জুলাই ২০১৯, ২০:৫৬আপডেট : ২১ জুলাই ২০১৯, ২১:০২

তেঁতুলিয়া থেকে যাত্রা শুরুর সময় স্থানীয়দের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয় ছাত্র শান্তি

প্রকাশ্যে রিফাত হত্যা, প্রশ্নপত্র ফাঁস ও গুজব ছড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য জনসচেতনতা বাড়াতে ব্যক্তিগতভাবে প্রচারণা শুরু করেছেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম শান্তি। এজন্য তেঁতুলিয়া থেকে পায়ে হেঁটে টেকনাফ পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আজ রবিবার (২১ জুলাই) সকাল ছয়টায় তেঁতুলিয়া চৌরাস্তা থেকে এই পদযাত্রা শুরু করেছেন শান্তি।

শান্তি বাংলা ট্রিবিউনকে জানান, টিউশনি করা আর টিফিনের টাকা বাঁচিয়ে নিজস্ব অর্থায়নে তার এ কর্মসূচি। পথে পথে হাট বাজার আর শিক্ষা প্রতিষ্ঠানে তিনি তার বক্তব্য তুলে ধরে সচেতনতা বাড়াতে চান।

সাইফুল ইসলাম শান্তির বাড়ি পঞ্চগড় সদর উপজেলা আমলাহারে। তিনি দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে স্নাতক করেছেন।

সাইফুল আজ ৩৮ কিলোমিটার পায়ে হেঁটে বেলা তিনটায় পঞ্চগড়ে এসে পৌঁছেছেন। পঞ্চগড়ে রাত কাটিয়ে সোমবার সকালে আবার ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। আবহাওয়া অনুকূলে থাকলে তিনি প্রতিদিন গড়ে ৪০ কিলোমিটার হাঁটতে চান। আর মানুষকে সচেতন করতে পথে পথে বিভিন্ন হাট বাজার আর শিক্ষা প্রতিষ্ঠানে হ্যান্ড মাইকে তার এ কর্মসূচির বক্তব্য তুলে ধরবেন।

এর আগে শনিবার রাতে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম