বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন ধর্মঘট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৪ জুলাই ২০১৯, ২০:০৮আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২০:১৩

মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমাবেশ বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। মহাসড়কে অবৈধ নসিমন, করিমন, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধসহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ ধর্মঘট ডেকেছে তারা। বুধবার সন্ধ্যায় শহরের মেড্ডাস্থলে মালিক সমিতির কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এই ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

বক্তারা বলেন, ‘সাত দফা দাবি বাস্তবায়নের জন্য এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে মালিক-শ্রমিক নেতারা একাধিকবার সভা করেছি। কিন্তু কোনও লাভ হয়নি। বেপরোয়া গতিতে নিষিদ্ধ ঘোষিত এসব যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। আর এসব দুর্ঘটনার দায় এককভাবে পরিবহন মালিকশ্রমিকদের ওপর চাপানো হচ্ছে। তাই বাধ্য হয়েই আগামীকাল সকাল ৬টা থেকে ধর্মঘট আহ্বান করা হয়েছে।’

ধর্মঘট চলাকালে ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ আশপাশের ৬০টি জেলায় দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল করবে বলে জানানো হয়। সভায় পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়নের নেতারা ছাড়াও বিভিন্ন যানবাহনের মালিক ও শ্রমিকেরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য রাখেন– জেলা বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির সভাপতি হাজি জসিম উদ্দিন জমসেদ, সাধারণ সম্পাদক মো. হানিফ, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক জীবন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান চৌধুরী, লোকাল বাস পরিচালনা কমিটির সম্পাদক নিয়ামত খানসহ বিভিন্ন পর্যায়ের পরিবহন মালিক-শ্রমিক নেতারা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক