রোগী সেজে ভুয়া ডাক্তার ধরলো পুলিশ

চাঁদপুর প্রতিনিধি
২৪ জুলাই ২০১৯, ২০:৪৮আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২২:৫৮

রোগী সেজে ভুয়া ডাক্তার ধরলো পুলিশ চাঁদপুরের হাজীগঞ্জে রোগী সেজে ভুয়া এক চক্ষু চিকিৎসককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের বিশ্বরোডে নিউ লায়ন্স চক্ষু হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক ইমন চৌধুরীকে গ্রেফতার করা হয়। প্রায় আড়াই বছর ধরে তিনি চিকিৎসক সেজে রোগী দেখে আসছিলেন। একইসঙ্গে তিনি হাসপাতালের ম্যানেজার হিসেবেও কাজ করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ইমন চৌধুরীর গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। পুলিশ জানিয়েছে, তিনি ফরিদপুরের একটি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন বলে দাবি করেন। কিন্তু ডাক্তারি পাসের কোনও প্রমাণ দেখাতে পারেননি।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাজীগঞ্জ থানার এক পুলিশ সদস্য রোগী সেজে নিউ লায়ন্স চক্ষু হাসপাতালে যান। ওই সময় ভুয়া চিকিৎসক ইমন চৌধুরী তার বাম চোখ অপারেশনের কথা বলেন। এ সময় বাইরে প্রস্তুত থাকা অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন ফোর্স নিয়ে হাসপাতালে হানা দেন।

অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন জানান, ‘ইমন চৌধুরী ওই হাসপাতালে ম্যানেজার হিসেবে চাকরি করছিল। কিন্তু সে হাসপাতালে ডাক্তারের কাজও করছিল। তাই সেবা নিতে এসে রোগী ও তাদের স্বজনদের সন্দেহ হয়। তাদের মাধ্যমেই আমরা বিভিন্ন সময় খবর পাচ্ছিলাম। এরই ধারাবাহিকতায় আমরা একজন পুলিশ সদস্যকে রোগী হিসেবে তার কাছে পাঠাই। পরে আমরা সেখানে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম আপনি কি ডাক্তার? তখন সে বললো আমি ডাক্তার না। আমরা তাকে হাতেনাতেই ধরেছি। তার ভিজিটিং কার্ডও পেয়েছি। সে হাসপাতালের অন্য একজন ডাক্তারের চেম্বারে বসে রোগী দেখে। যখন ওই ডাক্তার হাসপাতালে থাকেন না তখন সে এই কাজ করে। মানুষকে বোঝায় সে-ই ডাক্তার।’

এ বিষয়ে মামলা হয়েছে এবং গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ্য করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম