ধামরাইয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১

সাভার প্রতিনিধি :
২৫ জুলাই ২০১৯, ০১:০৮আপডেট : ২৫ জুলাই ২০১৯, ০১:১৭

সাভার

ঢাকার ধামরাইয়ে স্কুল থেকে ডেকে নিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণে করার অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমির হোসেন (৩২) নামের একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে এই ঘটনার পর সন্ধ্যায় অভিযুক্তকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি ওই এলাকার ওসমান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থী স্কুলে যায়। স্কুল থেকে দুপুরের দিকে কৌশলে শিক্ষার্থীকে পাশের মান্নানের বাড়িতে ডেকে নেওয়া হয়। পরে তার ওপর পাশবিক নির্যাতন চালানো হয় এবং ঘটনাটি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে শিক্ষার্থী স্কুলে গিয়ে শিক্ষদের কাছে এ বিষয়টি জানায়। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায়। ধামরাইয়ের কালামপুর এলাকায় অভিযান চালিয়ে সন্ধ্যার দিকে অভিযুক্তকে আটক করে পুলিশ।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহ বলেন, ‘শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।’ এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম