মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় গ্রামীণফোন কর্মকর্তা নিহত

বগুড়া প্রতিনিধি
২৫ জুলাই ২০১৯, ১১:০৭আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১১:১৫

বগুড়া বগুড়ায় নববিবাহিতা স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রবিউল ইসলাম (৩৫) নামে গ্রামীণফোনের এক কর্মকর্তা মারা গেছেন। বুধবার রাতে বগুড়া শহরতলির এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার এসআই খোরশেদ আলম ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিউল ইসলাম বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের গোবরধনপুর গ্রামের নজমুল হোসেনের ছেলে। তিনি গ্রামীণফোন দুপচাঁচিয়া শাখায় সেলস এক্সিকিউটিভ পদে চাকরি করতেন। রবিউল সম্প্রতি বিয়ে করেছেন। বুধবার রাতে সহকর্মী শহরের চকলোকমান কলোনীর রনি হাসানের সঙ্গে মোটরসাইকেলে দুপচাঁচিয়া থেকে বাড়িতে ফিরছিলেন। রবিউল পেছনে বসেছিলেন। রনির উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, রাত ১১টার দিকে তারা বগুড়া শহরতলির এরুলিয়ায় শম্ভু ফ্লাওয়ার মিলের সামনে পৌঁছান। তখন রবিউল তার স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় একটি গাড়িকে সাইড দিতে গিয়ে ঝাঁকুনি হলে রবিউল ইসলাম পেছন থেকে বগুড়া-নওগাঁ সড়কে পড়ে যান। পেছনে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়।

এসআই খোরশেদ আলম আরও জানান, নিহত রবিউল ইসলামের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনও মামলা হয়নি। সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা এর সত্যতা নিশ্চিত করেছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক