ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ জুলাই ২০১৯, ১৩:১০আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১৩:১৯

ব্রাহ্মণবাড়িয়ায় বাস ধর্মঘট মহাসড়কে অবৈধ নসিমন, করিমন, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধসহ সাত দফা দাবিতে আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৬টা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের কারণে শহরের ভাদুঘর আন্তঃজেলা বাসটার্মিনাল থেকে ঢাকা বা চট্টগ্রামের দিকে দূরপাল্লার কোনও বাস ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটের সব ধরনের বাস চলাচলও।

ধর্মঘটের সমর্থনে সড়ক পরিবহন মালিক-শ্রমিকদের পক্ষে সকাল থেকে কোনও ধরনের পিকেটিং করতে দেখা যায়নি। ফলে প্রতিদিনের মতো সিএনজি অটোরিকশাসহ ছোট এবং মাঝারি আকারের সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পাশাপাশি প্রতি ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেলপথে প্রতিটি ট্রেন ব্রাহ্মণবাড়িয়ায় নিয়মিত যাত্রাবিরতি করায় যাত্রী সাধারণের চলাচলে বড় ধরনের সংকট তৈরি হয়নি।

এদিকে ধর্মঘট চলাকালে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির সভাপতি হাজি জসিম উদ্দিন জমসেদ, সাধারণ সম্পাদক মো. হানিফ, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক জীবনসহ পরিবহন মালিক সমিতির নেতারা জানান, তাদের সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সঙ্গে মালিক-শ্রমিক ঐক্যপরিষদের একাধিক বৈঠক হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি। তাই বাধ্য হয়েই আজ সকাল ৬টা থেকে তারা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম