মাদ্রাসায় যাওয়ার পথে ছাত্রীর ওপর হামলা

গাজীপুর প্রতিনিধি
২৫ জুলাই ২০১৯, ১৩:৫০আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১৪:১৩

হাসপাতালে চিকিৎসাধীন সুমাইয়া আক্তার জান্নাত গাজীপুরের শ্রীপুরে সুমাইয়া আক্তার জান্নাত (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী দুর্বৃত্তের হামলায় আহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে শ্রীপুরের পাঁচুলটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর গলায় কাটা দাগ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ওই শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে তার ওপর হামলা চালানো হয়েছে। সুমাইয়া শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের পাঁচুলটিয়া গ্রামের আনসার সদস্য সেলিমের মেয়ে ও পটকা সিনিয়র মাদ্রাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী।
সুমাইয়ার মা রোখসানা বেগম ও স্থানীয়রা অভিযোগ করেন, এক বছর ধরে ওই মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলামের ছেলে রেদোয়ান তাকে উত্ত্যক্ত করে আসছে। এ নিয়ে এলাকায় একাধিক সালিশ হয়েছে। বৃহস্পতিবার সকালে তার মেয়ের ওপর কে বা কারা হামলা চালিয়ে তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে গেছে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তার মেয়েকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর থেকে তার মেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাসনিয়া জানান, আহত শিক্ষার্থীর গলায় কাটা দাগ রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার উপপরিদর্শক রাহাত আকন্দ বলেন, ‘ঘটনাটি প্রেমঘটিত ব্যাপার। আহত শিক্ষার্থীর মা মামলার প্রস্তুতি নিচ্ছেন।’
অভিযুক্ত রেদোয়ানের বাবা ও পটকা সিনিয়র মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘তার ছেলের সঙ্গে জান্নাতের কোনও সম্পর্ক নেই।’ ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমার ছেলের ওপর দোষ চাপানোর একটি ষড়যন্ত্র হচ্ছে। আমি প্রাতিষ্ঠানিক চক্রান্তের শিকার হচ্ছি।’ 

/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম