বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিনটি হলে ফ্রি ওয়াইফাইয়ের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে শেখ হাসিনা হলের রিডিং রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. একেএম মাহবুব হাসান।
বঙ্গবন্ধু হল, শেখ হাসিনা হল ও শেরেবাংলা হলের রিডিং রুম এবং টিভি রুমে এ ফ্রি ওয়াইফাই সার্ভিসের সুবিধা থাকবে।
এ সময় শেখ হাসিনা হলের প্রভোস্টসহ বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, চেয়ারম্যান, প্রভোস্ট, পরিচালক, ছাত্র উপদেষ্টা, শিক্ষক, হলের আবাসিক শিক্ষক, সহকারী আবাসিক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পর্যায়ক্রমে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসই ফ্রি ওয়াইফাই সুবিধার আওতায় আনার ঘোষণা দেন ভারপ্রাপ্ত উপাচার্য।








