মাগুরায় সপ্তাহব্যাপী ফলদ ও বনজ বৃক্ষমেলা শুরু

মাগুরা প্রতিনিধি
২৫ জুলাই ২০১৯, ২০:৪৬আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২০:৫১

মাগুরায় বৃক্ষমেলায় এক শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দিচ্ছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর

‘পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টিসম্মত খাবার’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরা জেলা কালেক্টরেট চত্বরে আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ফলদ ও বনজ বৃক্ষমেলা। মেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। জেলা প্রশাসন, কৃষি সম্পাসারণ অধিদফতর ও বন বিভাগের যৌথ আয়োজনে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মো. আলী আকবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহাবুবুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক জাহিদুল আমিন, মাগুরা বন বিভাগের কর্মকর্তা অমিতা মন্ডল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, বাসুদেব কুন্ডু প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। মেলায় ১৪টি স্টলে বিভিন্ন ধরনের ফলদ ও বনজ গাছের চারা বিক্রয় ও প্রদর্শন করা হচ্ছে। মেলা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। 

/টিএন/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম