রাঙামাটির মাইনীমুখ ইউপি উপ-নির্বাচনে নৌকা বিজয়ী

রাঙামাটি প্রতিনিধি
২৫ জুলাই ২০১৯, ২৩:৩৬আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২৩:৪২

আবদুল আলী রাঙামাটির লংগদু উপজেলার ৬ নম্বর মাইনীমুখ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল আলী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন দুই হাজার ৪০২ ভোট। আলী মাইনীমুখ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এখানে ভোটগ্রহণ হয়।

এ নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামাল হোসেন কমল স্বতন্ত্র প্রার্থী (আনারস) প্রতীকে পেয়েছেন এক হাজার ৩৯১ ভোট। আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুল বারেক সরকারের চাচাতো ভাই সেলিম মেম্বার স্বতন্ত্র প্রার্থী (অটোরিকশা) প্রতীকে পেয়েছেন এক হাজার ৩৩৯ ভোট। বিএনপির উপজেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এমএ হালিম স্বতন্ত্রভাবে (রজনীগন্ধা) নির্বাচনে অংশ নিয়ে ৫১১ ভোট পান। আরেক স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল) নিয়ে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনের একদিন আগে আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে সমর্থন দেন। তিনি ১৩৪ ভোট পেয়েছেন।

এ ইউনিয়নের চেয়ারম্যান আবদুল বারেক সরকার পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় চেয়ারম্যান পদটি শূন্য হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম