মৌলভীবাজারের মনু নদীর নতুন ব্রিজ এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর সোয়া একটার দিকে মৌলভীবাজার ও শেরপুর সড়কের নতুন ব্রিজ এলাকার মনু নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় জানান, নদীতে একটি লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে মডেল থানার উপপরিদর্শক মো.জাকারিয়া ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি আলমঙ্গীর হোসেন বলেন,‘ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’








