সেপটিক ট্যাংকের জন্য খোঁড়া গর্তে পড়ে শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
২৬ জুলাই ২০১৯, ০৪:১৬আপডেট : ২৬ জুলাই ২০১৯, ০৪:৩৪

নেত্রকোনা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে সেপটিক ট্যাংক নির্মাণের জন্য খুঁড়ে রাখা গর্তের পানিতে ডুবে উম্মে হাবিবা নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা আড়াইটার দিকে উপজেলার সান্দিকোণা ইউনিয়নের পেরিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু উম্মে হাবিবা ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবিনা আক্তারের মেয়ে।

এই বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক বলেন, ‘শিক্ষক রুবিনা আক্তার প্রতিদিনের মতো তার শিশু কন্যা উম্মে হাবিবাকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবারও বিদ্যালয়ে আসেন। মেয়েকে অফিস রুমে রেখে শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের তিনি পাঠদান করাচ্ছিলেন। এসময় সবার অগোচরে শিশু হাবিবা স্কুলভবন সংলগ্ন সেপটিক ট্যাংক নির্মাণের জন্য খুঁড়ে রাখা গর্তের পানিতে পড়ে যায় এবং পরে সেখান থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক