কক্সবাজারে ছয় ইউপিতে বিজয়ী হলেন যারা

কক্সবাজার প্রতিনিধি
২৬ জুলাই ২০১৯, ১০:৩৩আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১০:৩৫

কক্সবাজারে ছয় ইউপিতে বিজয়ী হলেন যারা কক্সবাজারের ছয়টি ইউনিয়নের তিনটিতে ইউপি চেয়ারম্যান এবং তিনটিতে সংরক্ষিত নারী সদস্য ও ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচন বুধবার (২৫ জুলাই) শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে টেকনাফের হ্নীলা ইউনিয়নে রাশেদ মো. আলী, চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নে গিয়াস উদ্দিন চৌধুরী এবং কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নে শহীদ উদ্দিন ছোটন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত নারী সদস্য হিসেবে টেকনাফের সাবরাং ইউনিয়নে শাহেনা বেগম এবং মহেশখালীর শাপলাপুরে মনোয়ারা কাজল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম। চকরিয়া কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোহাম্মদ সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আনম নাছির উদ্দিন ছোটন নির্বাচিত হয়েছেন। মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হয়েছেন মনোয়ারা কাজল।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বলেন, ‘উপ-নির্বাচনগুলোতে প্রচুর ভোটারের উপস্থিতি ছিল। কঠোর নিরাপত্তা জোরদার থাকায় কোথাও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

 

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি
দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে