শর্তে একমত হতে পারেননি, বায়ার্ন ছাড়ছেন টুখেল

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০২৪, ১৭:৩৫আপডেট : ১৭ মে ২০২৪, ১৭:৩৫

অনিশ্চয়তার দোলাচলে দুলছিল বায়ার্ন মিউনিখে থমাস টুখেলের ভবিষ্যৎ। গত ফেব্রুয়ারিতে ছাড়াছাড়ির খবর রটলেও সম্প্রতি চুক্তির মেয়াদ বাড়ার গুঞ্জন উঠেছিল। এবার সব অনুমান আর গুঞ্জনের ইতি টেনে শুক্রবার টুখেল নিশ্চিত করলেন, থেকে যাওয়ার শর্তে একমত হতে পারেননি। এই মৌসুম শেষে চলে যাচ্ছেন তিনি।

টানা তিন ম্যাচ হেরে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেনের থেকে বায়ার্ন আট পয়েন্ট পেছনে পড়ার পর টুখেলের সঙ্গে ছাড়াছাড়ির খবর জানা যায়। তবে চ্যাম্পিয়নস লিগে দল ভালো করায় তার উত্তরসূরি নির্বাচনের ব্যাপারে ক্লাবের নীতি নির্ধারকদের মন বদলায়। 

টুখেল নিশ্চিত করেছিলেন, আগামী মৌসুম পর্যন্ত ক্লাবে থাকার ব্যাপারে কথা বলছিলেন তিনি। কিন্তু শনিবার হফেনহেইমের বিপক্ষে ম্যাচের পর বায়ার্নকে বিদায় বলছেন তিনি।

টুখেল সাংবাদিকদের বলেন, ‘ফেব্রুয়ারিতে যে কথা হয়েছিল, সেটাই হতে যাচ্ছে। আমরা কথা বলেছিলাম, আপনারা যেমনটা লিখেছিলেন, কিন্তু আমরা শর্তে একমত হতে পারিনি।’

ফেব্রুয়ারিতে ক্লাবের নারাজির আগে টুখেলের চুক্তি ছিল ২০২৫ সাল পর্যন্ত। জার্মান মিডিয়া জানায়, সাবেক চেলসি কোচ থাকতেন, যদি ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হতো।

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী