পুঠিয়া উপজেলার দুই ইউনিয়নে নৌকার প্রার্থী বিজয়ী

রাজশাহী প্রতিনিধি
২৬ জুলাই ২০১৯, ১১:৫৮আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১২:০০

আশরাফ হোসেন ঝন্টু ও হোসনে আরা বেগম রাজশাহীর পুঠিয়া উপজেলার দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
পুঠিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশরাফ হোসেন ঝন্টু নৌকা প্রতীকে ৫ হাজার ৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আইয়ুব আলী মাস্টার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৩ ভোট। এছাড়া অপর স্বতন্ত্র প্রার্থী তাহের আলী আনারস প্রতীকে পেয়েছেন ৯৩৪ ভোট।
পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হোসনে আরা বেগম নৌকা প্রতীকে ১১ হাজার ৩১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৭৮ ভোট। এবারই প্রথম পুঠিয়া সদর ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম