বগুড়ায় দুই ইউপির একটিতে নৌকা, অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

বগুড়া প্রতিনিধি
২৬ জুলাই ২০১৯, ১৩:০৩আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১৩:০৪

সেকেন্দার আলী ও শফিকুল ইসলাম শফি বগুড়ার গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেকেন্দার আলী (নৌকা) বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ৬১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির (মোটরসাইকেল) আবদুল ওহাব মন্ডল পেয়েছেন ৩ হাজার ৮০০ ভোট।
এছাড়া শিবগঞ্জের রায়নগর ইউনিয়নের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (টেবিল ফ্যান) শফিকুল ইসলাম শফি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ৭০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আনারস) জাপার সালাউদ্দিন মিল্লাত পেয়েছেন ৫ হাজার ৩১৬ ভোট। নৌকা প্রার্থী তাজুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ১৯২ ভোট। রায়নগর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।

ফয়সাল খান জনি জেলা পরিষদের সদস্য নির্বাচিত
এদিকে বগুড়া জেলা পরিষদের ১২ নম্বর ওয়ার্ডের (গাবতলী) সদস্য পদে এ আই ফয়সাল খান জনি নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ওই ওয়ার্ডের সাবেক সদস্য মরহুম এ এইচ আজম খানের ছেলে। গাবতলী উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৫৭ জন ভোটারের মধ্যে ১৪৭ জন ভোট দেন। আজম খানের মৃত্যুতে সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম