ছেলেধরা গুজব ও অপপ্রচার রোধে ঝিনাইদহে জনসচেতনতামূলক আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ জুলাই) সকালে সদর উপজেলার খাজুরা নূরানী হাফেজিয়া মাদ্রাসায় এ আলোচনা সভার আয়োজন করে সিও নামের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা।
সংস্থাটির নির্বাহী পরিচালক সামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানার ওসি মিজানুর রহমান খান, এস আই মনিরুল ইসলাম, খাজুরা নূরানী হাফেজিয়া মাদ্রাসার সভাপতি তোবারক হোসেন টোনা জোয়ার্দার প্রমুখ।
বক্তারা ছেলেধরা গুজব ছড়ানো এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে সকলের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।








