সিংড়া উপজেলার ভাগনাগরকান্দি এলাকায় শনিবার (২৭ জুলাই) সকালে ৬৯২ বোতল ফেনসিডিলসহ তৌফিক মিয়া (২৩) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাব-৫। তৌফিক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তরিকুল ইসলামের ছেলে।
নাটোর র্যাব অফিসের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রাজিবুল আহসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা সকালে ভাগনাগরকান্দি এলাকায় অভিযান চালায়। এ সময় ফেনসিডিলের বোতলগুলো জব্দ এবং তাকে আটক করা হয়। তৌফিকের শরীর তল্লাশি করে ফেনসিডিল বিক্রির এক হাজার টাকা, মোবাইলের সিমকার্ড, মেমোরিকার্ডসহ একটি মোবাইল ফোন ও ভ্যান জব্দ করা হয়। ফেনসিডিল বিক্রির জন্য তৌফিক সেখানে অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।








