কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ১৪৪ ধারা

কুমিল্লা প্রতিনিধি
২৭ জুলাই ২০১৯, ২২:৩৪আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২২:৩৫

১৪৪ ধারা

কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুটি গ্রুপ একই স্থানে সভা ডাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। শনিবার (২৭ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাউদকান্দি পৌর সদরে এ নিষেধাজ্ঞা জারি ছিল।  উভয়পক্ষ পৌর এলাকার কোথাও  কোনও প্রকার সভা সমাবেশ করতে পারবে না বলে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়। সভাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

সূত্র জানায়, ২৭ জুলাই শনিবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে পৌরসদরের উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে র‌্যালি ও সমাবেশের ডাক দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক খন্দকার শাহজাহান। একইস্থানে একই উপলক্ষে পাল্টা সমাবেশের জন্য স্থানীয় এমপি সুবিদ আলী ভুইয়ার গ্রুপ প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

সহকারী পুলিশ পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরী ও দাউদকান্দি মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় দু’টি গ্রুপ একই স্থানে সভা ডাকায় দু’গ্রুপেই উত্তেজনা দেখা দেয়। সংঘর্ষের আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান