কেরানীগঞ্জে ভারতীয় চিকিৎসকদের চিকিৎসা পেলো ৫০ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
২৭ জুলাই ২০১৯, ২২:৫৩আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২২:৫৯

কেরানীগঞ্জে ভারতীয় চিকিৎসকরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজমে আক্রান্ত শিশুদের চিকিৎসা দেন। এ উপলক্ষে শুরুতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ঢাকার কেরানীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদেরকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকরা।  শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় কেরানীগঞ্জের ডাকপাড়া এলাকায় ফালগুন কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। সজীব সোসাইটি ও কেরানীগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী বিনামূল্যে এ সেবা পেয়েছে।

চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের চেন্নাই আইয়ুশ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. সারাভানান লক্ষসমানান, একই হাসপাতালের পরিচালক ডা. হারিস, ভারতের চেন্নাই ইউনাইটেড হেলথ ট্যুরিজমের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা শাহিন শাহ, সজীব সোসাইটির সেক্রেটারি কাম এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আইনুল হক , কেরানীগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ডা. মো. জাকির হোসেন, ডা. এম এ সোবহান প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ ফকরুল আলম।

অনুষ্ঠানে ভারতীয় চিকিৎসকরা আবারও বাংলাদেশে এসে আরও বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের চিকিৎসা দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান