টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌ চলাচল বন্ধ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৮ জুলাই ২০১৯, ২০:৫৮আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২১:০৪

টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ (ফাইল ছবি)

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে তিনদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে সেন্টমার্টিন দ্বীপের শতাধিক মানুষ টেকনাফে আটকা পড়েছে।

কোরবানির ঈদকে সামনে রেখে সেন্টমার্টিন দ্বীপের লোকজন নিত্য প্রয়োজনীয় মালামাল সংগ্রহ করতে এসে আটকা পড়ে বলে জানিয়েছেন দ্বীপের বাসিন্দা নুর মোহাম্মদ।

তিনি জানান, বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকার কারণে গত শুক্রবার থেকে এই রুটে কোনও নৌযান চলাচল করেনি।

এদিকে বঙ্গোপসাগর ও এর আশপাশের উপকূলীয় এলাকায় রবিবার (২৮ জুলাই) সকালে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

রবিবার (২৮ জুলাই) সকালে টেকনাফ পৌরসভার কায়ুকখালি নৌ-ঘাটে লোকজনকে ভিড় করতে দেখা যায়। তারা সেন্টমার্টিন যেতে না পেরে আত্মীয়-স্বজনের বাসাসহ বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করেছেন।

এ রুটের ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আলম জানান, সাগর উত্তাল থাকায় গত তিনদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে যাত্রী ও মালামাল পারাপার, ইঞ্জিনচালিত নৌকাসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

এ প্রসঙ্গে সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, সাগর উত্তাল থাকায় গত তিনদিন ধরে এ রুটে নৌযান চলাচল করছে না। ফলে সেন্টমার্টিন দ্বীপে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সংকট দেখা দিয়েছে। এছাড়া চিকিৎসাসহ বিভিন্ন কাজে আসা শতাধিক মানুষ আটকা পড়েছে। তারা আত্মীয়-স্বজনসহ আবাসিক হোটেলে অবস্থান করেছেন।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম