কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে আটক ভারতীয় নাগরিক শিবা চন্দ্রকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৮ জুলাই) বিকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র কাছে তাকে হস্তান্তর করে বিজিবি।
লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আনোয়ার-উল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারতীয় নাগরিক শিবা চন্দ্রের বাড়ি ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার দূর্গানগর গ্রামে। শনিবার (২৭ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার সিংঝাড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবি ১৫ ব্যাটলিয়নের সদস্যরা তাকে আটক করে।
লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আনোয়ারুল আলম জানান, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক আলোচনা সাপেক্ষে তাকে হস্তান্তর করা হয়েছে।








