সুবর্ণচরে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নোয়াখালী প্রতিনিধি
২৮ জুলাই ২০১৯, ২২:৪০আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২২:৪২

মোজাম্মেল হোসেন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ২ নং চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেনকে ক্ষমতার অপব্যহার ও বিভিন্ন অনিয়মের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বরখাস্তের আদেশ জারি করা হয়।

রবিবার (২৮ জুলাই) জেলা প্রশাসক তন্ময় দাস প্রজ্ঞাপনের অনুলিপি পেয়ে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।    

প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের রাজস্ব আদায়ের ক্ষেত্রে সরকারি বিধিবিধান যথাযথ অনুসরণ না করা, বিধি বহির্ভূতভাবে একক স্বাক্ষরে ট্রেড লাইসেন্স প্রদান, এলজিএসপি প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদের/বিদ্যালয়ের নাম ব্যবহার করে নিজ বাড়ির রাস্তা তৈরি, ইউনিয়ন পরিষদের সভা আহ্বান বা হোল্ডিং ট্যাক্স আদায়ের ক্ষেত্রে ইউপি সদস্যদের অবহিত না করা, ক্ষমতার অপ্যবহার এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায়, জনস্বার্থে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করায়, চেয়ারম্যান মোজাম্মেল হোসেনকে তার স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করার প্রজ্ঞাপন জারি করা হলো।  

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম