ধলেশ্বরী নদীতে বেড়াতে গিয়ে নৌকা থেকে পড়ে হারিয়ে গেছে আলামীন (৬) নামের এক শিশু। সে সদর উপজেলার ঢাকুলী পূর্বপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।
রবিবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জ ফায়ার স্টেশন অফিসের ডিউটি অফিসার সানি চৌধুরী জানান, ধলেশ্বরী নদীতে শিশু নিখোঁজের খবর পেয়ে সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম পাঠানো হয়েছে। তারা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।








