সাধারণ মানুষের উপকারে সরকারের সময় হচ্ছে না: মঈন খান

ফরিদপুর প্রতিনিধি
২৮ জুলাই ২০১৯, ২৩:১৪আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২৩:১৬

বিএনপির ত্রাণ বিতরণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান অভিযোগ করে বলেছেন, ‘যে সরকার সাধারণ মানুষের কথা বলে না সেই সরকার কিসের সরকার। সরকার বড় লোকের জন্য নয়, সরকার হয় সাধারণ মানুষের উপকারের জন্য। কিন্তু সেটা করতে এই সরকারের সময় হচ্ছে না।’ রবিবার (২৮ জুলাই) দুপুরে ফরিদপুরের চরভদ্রাসন উপজলার হাজীগঞ্জ বাজার ও সদরপুরের চন্দ্রপাড়া এলাকায় বিএনপির কেদ্রীয় কমিটি কর্তৃক বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কথা মতো সারাদেশে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য ছুটে বেড়াচ্ছি। কিন্তু আওয়ামী লীগ এক্ষেত্রে নিশ্চুপ।’
চরভদ্রাসন ও সদরপুর উপজলা বিএনপির আয়াজনে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ জুলফিকার হাসান জুয়েলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ত্রাণ কমিটির প্রধান ও বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক, মো. সেলিমুজ্জামান সলিম, চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও জেলা বিএনপির সভাপতি জহিরুল হক শাহাজাদা মিয়া প্রমুখ।
পরে চরভদ্রাসন ও সদরপুর উপজলার প্রায় পাঁচ হাজার বানভাসি মানুষের মাঝে চাল, ডাল, সবজি, তেল, শাড়ি, পাঞ্জাবি ও লুঙ্গি বিতরণ করা হয়।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম