এমইএস কলেজে ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত, আটক এক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ জুলাই ২০১৯, ০০:৩১আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০০:৩৮

 

ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করে নিয়ে যাচ্ছে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ওমর গনি এমইএস কলেজে প্রতিপক্ষ গ্রুপের ছুরিকাঘাতে মইনুদ্দিন আকিব নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে ক্যাম্পাসের বিবিএ ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।

খুলশী থানার এসআই নুর উদ্দিন এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

আটক শিক্ষার্থীর নাম শেখ হাবিবুর রহমান। হাবিব কলেজের ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী।

ক্যাম্পাস ছাত্রলীগ নেতাকর্মীরা জানিয়েছেন, আটক হাবিব কলেজটির ছাত্র সংসদের ভিপি ওয়াসিম উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। অন্যদিকে হামলায় আহত আকিব এমইএস কলেজ ছাত্র সংসদের জিএস আরশেদুল আলম বাচ্চুর অনুসারী হিসেবে পরিচিত।

ঘটনার প্রত্যক্ষদর্শী কলেজের অনার্স ফাইনাল পরীক্ষার্থী আনিসুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, আকিব তার বোনকে নিয়ে বিবিএ ভবনের পঞ্চম তলায় উঠলে সেখানে হাবিবুর রহমানসহ আরও একজন আকিবকে ছুরিকাঘাত করে। পরে তারা ভবন থেকে নেমে দ্রুত পালানোর চেষ্টা করলে আমরা তাকে ধাওয়া দিয়ে আটক করি। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআই নুর উদ্দিন বাংলা ট্রিবিউনকের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, কলেজের শিক্ষার্থীরা একজনকে আটক করে পুলিশে দেয়। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম