বিএনপি-জামায়াত পদ্মা সেতু নিয়ে গুজব ছড়াচ্ছে: নানক

নীলফামারী প্রতিনিধি
২৯ জুলাই ২০১৯, ০১:০১আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০১:০৭

নীলফামারী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় জাহাঙ্গীর কবির নানক বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, শত বাধা বিপত্তি পেরিয়ে পদ্মা সেতু যখন বাস্তবে রূপ নিচ্ছে তখন মানুষের মাথা লাগবে বলে বিএনপি-জামায়াত প্রচারণা চালাচ্ছে।

রবিবার (২৮ জুলাই) দুপুরে নীলফামারী পৌরসভা মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ আওয়ামী লীগ শক্তিশালী সংগঠন উল্লেখ করে তিনি আরও বলেন,‘আওয়ামী লীগকে ধ্বংস ও নিশ্চিহ্ন করতে ইয়াহিয়া, আইয়ুব খান, মোনায়েম, জিয়া ও এরশাদরা কম চেষ্টা করেননি। তবে আওয়ামী লীগ ধ্বংস হয়ে যায়নি। কারণ, আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দ শক্তিশালী এবং তারা স্বার্থহীন ভাবে দল করে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে বর্ধিত সভার উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হকের সঞ্চালনায় এসময় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া আলীম এমপি ও জেলার ছয় উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকরা বক্তব্য রাখেন। 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম