সরকারবিরোধী শক্তি এখন সংখ্যালঘু মৌলবাদ নিয়ে খেলছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি
২৯ জুলাই ২০১৯, ১৭:২৫আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১৭:৩৪

গোপালগঞ্জে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, ‘সরকারবিরোধী শক্তি এখন সংখ্যালঘু মৌলবাদ নিয়ে খেলছে। ষড়যন্ত্রকারীরা ভিন্ন পথ অবলম্বন করে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। কখনও তারা জঙ্গিবাদ, সন্ত্রাস ও গুজব ছড়িয়ে দেশকে অশান্ত করার চেষ্টা করছে। আবার ইসলামী মৌলবাদ দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার পর এখন সংখ্যালঘু মৌলবাদ নিয়ে খেলছে। কিন্তু তাদের ষড়যন্ত্রে কোনও কাজ হবে না।’

আজ সোমবার (২৯ জুলাই) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুর এলাকায় রুমি ফিস ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘বেশ কিছু দিন যাবত কিছু স্বার্থন্বেষী মহল গুজব ছাড়িয়ে মানুষ হত্যা করছিল। তারা গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিলো। আমরা কঠোরভাবে তা দমন করেছি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিল্কভিটা লিমিটেডের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, বক্তব্য রাখেন হাসিবুর রহমান স্বপন এমপি, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান, ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস হোসেন, টুঙ্গিপাড়া পৌরসভা মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা প্রমুখ।

 

 

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান