বগুড়ায় কোরবানির পশুর হাটে থাকবে ৬৪টি মেডিক্যাল টিম

বগুড়া প্রতিনিধি
৩০ জুলাই ২০১৯, ২০:৫২আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২১:০১

কোরবানির পশুর হাট (ফাইল ছবি) কোরবানির ঈদকে সামনে রেখে বগুড়ার বিভিন্ন পশুর হাটে দায়িত্ব পালনের জন্য ৬৪ ভ্যাটেরেনারি মেডিক্যাল টিম গঠন করা হবে। মঙ্গলবার দুপুরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সদর উপজেলা পশু হাটে পাঁচটি মেডিক্যাল টিম রাখা হবে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরও জানান, পশুর হাটগুলোতে তাদের গঠিত টিম মনিটরিং করবে। হাটে অসুস্থ পশু কেনাবেচা বন্ধে তাদের কঠোর অবস্থান থাকবে। সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাইফুল ইসলাম, যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক ধীরাজ চন্দ্র সরকার, সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা, কৃষি সম্প্রসারণ অধিদফতরের ডা. সুবেল শামসুদ্দিন ফিরোজ, জেলা মৎস্য অফিসার আতিয়া সুলতানা, জেলা প্রাণিসম্পদ অধিদফতরের সহকারী পরিচালক ডা. সাজেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম