খুলনায় ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি নেওয়ায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

খুলনা প্রতিনিধি
৩১ জুলাই ২০১৯, ০২:০২আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০২:০৫

ভ্রাম্যমাণ আদালতের অভিযান ডেঙ্গু টেস্টের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত ফি নেওয়ায় খুলনার ৬টি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৩০ জুলাই) বিকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু টেস্টে ৮শ’ থেকে ১৩শ’ টাকা পর্যন্ত ফি নেওয়ার অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্ধানী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, রয়েল হাসপাতালকে ১০ হাজার টাকা, ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, স্টার ক্লিনিককে ১০ হাজার টাকা, সিটি ক্লিনিককে ১৫ হাজার টাকা, বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা ভোক্তা অধিকার আইনে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
অভিযানে নেতৃত্বে দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান খান ও মো. আরাফাতুল আলম। অভিযানে র্যাব-৬ এর মেজর মো. শামীম হোসেন, খুলনা ওষুধ প্রশাসনের ওষুধ তত্ত্বাবধায়ক আব্দুর রশিদ, খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের পরিদর্শক সাইফুর রহমনা রানা, পরিদর্শক পারভিন আক্তার উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘সরকার ডেঙ্গু টেস্টের জন্য ৫শ’ টাকা ফি নির্ধারণ করে দিয়েছে। কিন্তু অভিযানে অতিরিক্ত ফি নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ কারণে ৬টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।


/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম