গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে চা শ্রমিককে পিটিয়ে হত্যা

মৌলভীবাজার প্রতিনিধি
৩১ জুলাই ২০১৯, ১৪:৫৩আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১৫:০২

মৌলভীবাজার মৌলভীবাজারের জুড়ীতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে বাবা-ছেলে মিলে অর্জুন ভর (৬৫) নামে এক চা শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার (৩১ জুলাই) সকালের দিকে উপজেলার সাগরনাল ইউনিয়নের কাপনাপাহাড় চা বাগানের খাসকিতা এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে চা শ্রমিক অর্জুন ভর ও পার্শ্ববর্তী চা শ্রমিক স্বপন ভর (৫০) মারামারিতে জড়িয়ে পড়েন। পরে স্বপন ভরের ছেলে বিশ্বজিৎ ভর (২৫) লাঠি দিয়ে অর্জুনকে কয়েকটি আঘাত করেন। এসময় ঘটনাস্থলেই অর্জুন ভরের মৃত্যু হয়। খবর পেয়ে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং স্থানীয়রা স্বপন ভর ও বিশ্বজিৎ ভরকে আটক করে পুলিশে সোপর্দ করে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সর্দার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম