কুষ্টিয়ায় আ.লীগ কর্মী হত্যা মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড, ছয় জনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
৩১ জুলাই ২০১৯, ১৬:৪৩আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১৬:৫৬

কুষ্টিয়ায় হত্যা মামলার আসামিরা কুষ্টিয়ায় আওয়ামী লীগ কর্মী নুরুল ইসলাম হত্যা মামলায় পাঁচ জনকে মৃত্যুদণ্ড ও ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অপর ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রত্যেক আসামিকে আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। বুধবার (৩১ জুলাই) বেলা ১২ টার দিকে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন। এসময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন-কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ গ্রামের মতিয়ার রহমানের ছেলে মাসুদ, আনছার আলীর ছেলে পারভেজ, সৈয়দ আলীর ছেলে হরিবর রহমান, সহোদর ফজলুর রহমান ও সরোয়ার হোসেন। যাবজ্জীবন প্রাপ্তরা হলেন- বিল্লাল হোসেন, মো. মঞ্জু, সোহেল রানা, রমিজ আলী, মতিয়ার রহমান ও কবির হোসেন। এছাড়া ভুট্টো, রকি, এনায়েত ও সালামকে তিন বছর এবং নান্নু ও ফরিদকে সাত বছর কারাদণ্ড দিয়েছেন বিচারক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তরিকুল, আকরাম, আশরাফ, ইমরান ও ছালামকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৯ ডিসেম্বর বিকালে মিরপুর উপজেলার পোড়াদহ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ কর্মী নুরুল ইসলামকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে শাহিনুর রহমান সজিব বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও ৫/৬ জনের বিরুদ্ধে মিরপুর থানার হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৫ সালের ৩০ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, মামলায় দীর্ঘ শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড প্রাপ্তদের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক। এ অর্থ তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে পরিশোধ করতে বলা হয়েছে। আর কারাদণ্ড প্রাপ্তদের প্রত্যেককে ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম